সারা দেশে আগামী বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ইসলামী ছাত্রশিবির। এ তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্রীয় শিবিরের সহিত্য সম্পাদক ইয়াছিন আরাফাত।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. দেলাওয়ার হোসেনকে রিমান্ডের নামে
অজ্ঞাত স্থানে নিয়ে নির্যাতনের প্রতিবাদ ও তাঁর মুক্তির দাবিতে এ হরতাল
আহ্বান করা হয়েছে। গত ৩১ মার্চ রাজধানীর শ্যামলী এলাকা থেকে দেলাওয়ার
হোসেনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ মঙ্গলবার ভোর ছয়টা থেকে কাল বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত সারা দেশে
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ৩৬ ঘণ্টার হরতাল চলছে। বিএনপির
ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় আটজন নেতাকে
কারাগারে পাঠানোর প্রতিবাদে এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা
পুনর্বহালের দাবিতে এ হরতাল ডাকা হয়েছে।এর আগের দিন গতকাল সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
