সোমবার, ১৫ এপ্রিল, ২০১৩

জামায়াত কোন রাজনৈতিক দল নয়: এরশাদ

নিউজডেস্ক : ‘জামায়াত কোনো রাজনৈতিক দল নয়’ বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। সোমবার বিকেলে কমিটির সভাপতি এম ইদ্রিস আলী সাংবাদিকদের এতথ্য জানান। কমিটি সভাপতি আরো বলেন, “এরশাদ সাহেব বলেছেন, ইসলামবিরোধী কর্মকাণ্ড করে জামায়াত।”


বিকেলে সভাপতি আরো বলেন, “জামায়াতের লাভের জন্য হেফাজতে ইসলাম মাঠে নেমেছে। জামায়াতের কর্মসূচিই পালন করতে তারা।” এর আগে দুপুরে কমিটির সভাপতি জানিয়েছিলেন, হেফাজতে ইসলামের পক্ষে কথা বলেছেন কমিটির সদস্য এরশাদ। কমিটির অন্য সদস্যরা তার বক্তব্যের বিরোধিতা করেছেন। ওই সময় সভাপতি আরো বলেন, “ঈমানের দুর্বলতায় বিচলিত হয়ে উন্মাদনা সৃষ্টি এবং ইসলাম হেফাজত করার দায়িত্ব তাদের কে দিয়েছে? বৈঠকে সদস্যরা প্রশ্ন করেন, হেফাজতে ইসলাম কুরআনের কোন স্থানে রয়েছে?” এছাড়া নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, মঞ্জুর কাদের কোরাইশী ও প্রধানমন্ত্রীর প্রতিনিধি এম. এ. মান্নান বৈঠকে উপস্থিত ছিলেন।