বুধবার, ১০ এপ্রিল, ২০১৩

রাতে বিএনপি-র স্থায়ী কমিটির বৈঠক

ডেস্ক রিপোর্ট : দলের বেশিরভাগ শীর্ষ নেতা কারাবন্দির প্রেক্ষাপটে আন্দোলনের পরবর্তী কর্মসূচি নির্ধারণে সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি বৈঠক ডেকেছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার রাত সাড়ে ৮টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে সূত্রে জানা গেছে৤ 
গুলশান কার্যালয় সূত্র জানায়, ‘স্থায়ী কমিটির সদস্য ছাড়াও রাতের বৈঠকে বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা অংশ নিবেন। বৈঠকে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, আন্দোলন পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হবে।’
এছাড়া আগামী সপ্তাহে ১৮ দলীয় জোটের সম্ভাব্য টানা দুদিনের হরতাল বিষয়ে বৈঠকে  চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানা গেছে।