মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৩

আ.লীগ কেন্দ্রীয় কার্যালয়ের পাশে বিস্ফোরণ

ঢাকা: আঠারো দলীয় জোটের ডাকা মঙ্গলবারের হরতাল চলাকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের পাশে পরপর দু’টি শক্তিশালী ককটেল বিস্ফোরিত হয়েছে। ধারণা করা হচ্ছে, পার্শ্ববর্তী কোনো ভবনের ছাদ থেকে ককটেল দু’টি ছোড়া হয়েছে। একটি ককটেল বিস্ফোরণের পর লোকজন বিস্ফোরণের স্থানে ছুটে আসলে তাদের লক্ষ্য করে আরেকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তারা ধারণা করছেন, ওই রাস্তার ১৬ নম্বর ভবন ‘স্পোর্টস বাজার’ থেকে ককটেল দু’টি ছোড়া হয়েছে। এ মুহূর্তে নেতা-কর্মীরা নয়তলা ভবনটির কলাপসিবল গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছেন ও ভাঙচুরের চেষ্টা করছেন।