ঢাকা : মহানগর দায়রা জজ আদালতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ ১০ নেতার জামিনের আবেদন করা হয়েছে।
মঙ্গলবার সকালে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক জহিরুল হকের আদালতে তাদের জামিনের আবেদন করা হয়। তবে আজ জামিন আবেদনের শুনানি হবে কিনা জানা যায়নি। গত রোববার বিএনপির এই শীর্ষ নেতারা পৃথক সাতটি মামলায় ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জামিনের আবেদন করা নেতারা হলেন- দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এমপি, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান ও বরকত উল্লাহ বুলু, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী এমপি এবং যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল।