ঢাকা ( ডেস্ক রিপোর্ট) : আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বিএনপি যদি জামায়াতের সঙ্গ ছাড়ে, তাহলে তাদের সঙ্গে আলাপ-আলোচনা হতে পারে এবং সেটা সফল হবে।
আজ মঙ্গলবার সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইন প্রতিমন্ত্রী এসব কথা বলেন। কামরুল ইসলাম বলেন, সমস্যা সমাধানের একমাত্র পথ আলোচনা। তবে সে আলোচনা হতে হবে নিঃশর্ত।
হরতালের বিষয়ে আইন প্রতিমন্ত্রী বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে একজন রাজনীতিবিদ হিসেবে হরতালের মতো গণতান্ত্রিক অধিকার হরণ হোক, তা চাই না। তবে একজন শান্তিপ্রিয় নাগরিক হিসেবে আমাকে প্রশ্ন করা হলে বলব, হরতাল বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া ও আইন করা উচিত।’আজ মঙ্গলবার সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইন প্রতিমন্ত্রী এসব কথা বলেন। কামরুল ইসলাম বলেন, সমস্যা সমাধানের একমাত্র পথ আলোচনা। তবে সে আলোচনা হতে হবে নিঃশর্ত।
