ডেস্ক রিপোর্ট: বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের টানা ৩৬ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন শুরু হয়েছে কড়া নিরাপত্তার মধ্যে। হরতালে বিশৃঙ্খলা এড়াতে পুলিশ ও র্যাব সদস্যদের বুধবার সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়েছেন। সকাল থেকে বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে বিক্ষিপ্ত মিছিল ও বোমাবাজির খবর পাওয়া গেছে। হরতালের প্রথম দিনের মতো বুধবারও দিনের শুরুতেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বিএনপি কর্মীরা। নিতাইগঞ্জে এই সংঘর্ষে আহত হয়েছেন কয়েকজন।
সকাল ৭টার দিকে মিরপুর এলাকায় ছাত্রদলের ঝটিকা মিছিল থেকে হাতবোমা ফাটানো হয়। ছাত্রদল ও যুবদল কর্মীদের ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে রাজধানীর সিপাহী বাগ, বিজয়নগর ও তোজগাঁও এলাকাতেও। শিবির কর্মীরা সকালে ধলপুর ইসলামী হাসপাতালের সামনে মিছিল বের করে। পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।যাত্রাবাড়ী মোড়েও হরতালের সমর্থনে মিছিলের চেষ্টা হয়।
বুধবার সকাল ৯টা ৩০ মিনিটের দিকে মালিবাগ বাজারের কাছে পর পর ৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর পর দ্রুত পুলিশ ছুটে আসলে হরতাল সমর্থকরা পালিয়ে যায়। এ সময় পুলিশ ৬ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। তবে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ২ জন হরতাল সমর্থককে হাতেনাতে ধরে ফেলে ও খিলগাঁও পুলিশের কাছে সোপর্দ করে।

এদিকে অন্যান্য হরতালের মতো বুধবারও সকাল থেকে রাজধানীতে রিকশা ও অটোরিকশা চলাচল করছে। গণ পরিবহনের সংখ্যাও হরতালের প্রথম দিনের তুলনায় বেশি।
গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ থেকে দূর পাল্লার কোনো বাস ছাড়েনি। তবে রেল ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ থেকে দূর পাল্লার কোনো বাস ছাড়েনি। তবে রেল ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
হরতালের প্রথম দিন মঙ্গলবার দিনের ভাগে রাজধানীতে বড় কোনো গোলোযোগ না ঘটলেও সন্ধ্যায় বিভিন্ন স্থানে অন্তত ছয়টি গাড়িতে আগুন দেয়া হয়। বিকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কাছে ফাটানো হয় কয়েকটি ককটেল।
১৮ দলীয় জোটের হরতাল শেষ হবে সন্ধ্যা ৬টায়। এর আগে হেফাজতে ইসলাম সোমবার সারা দেশে হরতাল করে।বৃহস্পতিবারও সারাদিন হরতাল ডেকেছে ইসলামী ছাত্র শিবির তাদের সভাপতির মুক্তির দাবিতে ।