রবিবার, ৭ এপ্রিল, ২০১৩

গণজাগরণ মঞ্চের হরতাল বিরোধী মিছিল শুরু

ঢাকা, ৮ এপ্রিল : হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল প্রতিরোধে গণজাগরণ মঞ্চের পতাকা মিছিল শুরু হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় শাহবাগের প্রজন্ম চত্বর থেকে মিছিলটি শুরু হয়। শেরাটন মোড় হয়ে মিছিলটি শহীদ মিনারে যাওয়ার কথা রয়েছে।
মিছিলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারসহ বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন।