বুধবার, ১৭ এপ্রিল, ২০১৩

বিএনপির সংবাদ সম্মেলন : ২১ এপ্রিল রোববার সারাদেশে বিক্ষোভ সমাবেশ

ঢাকা : বিএনপি নেতা ইলিয়াস আলি নিখোঁজের ১ বছর হওয়ার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের পরবর্তী কর্মসূচি ঘোষণা করলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপি-র কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
তিনি বলেন, ‘১৮ এপ্রিল বৃহস্পতিবার বেলা ২টায় নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে ১৮ দলীয় জোটের উদ্যোগে দলীয় সমাবেশ। ২০ এপ্রিল শনিবার বিকেল ৩টায় বিএনপির উদ্যোগে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবিতে আলোচনা সভা এবং ২১ এপ্রিল রোববার বিএনপি’র উদ্যোগে একই দাবিতে দেশের বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ সমাবেশ।’