নিউজডেস্ক : প্রধানমন্ত্রীর মতো নারীদের পর্দা মেনে চলার আহ্বান জানিয়ছেন হেফাজতে ইসলাম নেতা শাহ আহমেদ শফী। মঙ্গলবার বগুড়ায় হেফাজতে ইসলামের শানে রেসালত মহাসম্মেলনে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে বলেন, “নেত্রী আপনি যেভাবে চলাফেরা করেন, নারীদেরও সেভাবে চলাফেরা করতে বলুন। “নাস্তিক্যবাদীদের এদেশ থেকে তাড়াতে হবে। নাস্তিক্যবাদীরা এদেশে থাকতে পারবে না। এটা আস্তিক্যবাদীদের দেশ, নাস্তিক্যবাদীদের নয়,” বলেন শফী। শফী আরো বলেন, “সরকার ও নেত্রীকে বলছি- আস্তিক্যবাদে বিশ্বাস ও তওবা করে হেফাজতের ১৩ দফা দাবি মেনে নেন। দাবি মেনে নিয়ে ঘোষণা দিতে হবে।”
মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৩
আশা করছি প্রধানমন্ত্রীও সাড়া দেবেন: খালেদা
নিউজডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, তিনি যেভাবে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে হরতাল প্রত্যাহার করেছেন, প্রধানমন্ত্রীও সেভাবে সাড়া দিয়ে নির্দলীয় সরকারের দাবি মেনে নেবেন। মঙ্গলবার এক বিবৃতিতে হরতাল স্থগিতের ঘোষণার পাশাপাশি এ আহ্বান জানান তিনি। খালেদা বলেন, “প্রধানমন্ত্রীর আহ্বানে আমরা যেভাবে সাড়া দিয়েছি, আমরা আশা করছি- জাতির বৃহত্তর স্বার্থে প্রধানমন্ত্রীও সেভাবেই আমাদের আহ্বানে সাড়া দেবেন।
সোমবার, ২৯ এপ্রিল, ২০১৩
প্রধানমন্ত্রীর কাছে ভিড়তে পারলেন না মুরাদ জং
ডেস্ক রিপোর্ট : বেশ কয়েকবার চেষ্টা করেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ঘেঁষতে পারেননি সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং মুরাদ, সাভারে ধসে পড়া ভবনের মালিক সোহেল রানার ‘মদদদাতা’ হিসেবে গণমাধ্যমে সমালোচিত যিনি। ভবন ধসে আহত এবং ধ্বংসস্তূপে উদ্ধার কার্যক্রম দেখতে সোমবার সাভার যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে তিনি আহতদের দেখতে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে মুরাদ আগে থেকে বসে থাকলেও প্রধানমন্ত্রীর সঙ্গে ঢুকতে পারেননি। প্রধানমন্ত্রী ঢোকার পর নিরাপত্তাকর্মীরা হাসপাতালের নিচতলার ফটক আটকে দেয়। ফলে বাইরে থেকে যান মুরাদ জং।
রবিবার, ২৮ এপ্রিল, ২০১৩
সাগর-রুনি হত্যার বিচার দাবিতে সোমবার কর্মসূচি স্থগিত
ঢাকা : সাভারের রানা প্লাজা ধসে বিপুলসংখ্যক মানুষ হতাহতের ঘটনায় সারা দেশে শোকের আবহ বিরাজ করছে। ভয়াবহ এই ঘটনার চিত্র দেশবাসীর সামনে তুলে ধরতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ডিআরইউ সদস্যরা দিন-রাত কাজ করছেন। এই পরিস্থিতিতে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনী হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার এবং বিচারের দাবিতে সোমবার পূর্বঘোষিত প্রতিবাদ সমাবেশ স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৩
হরতালের নির্দেশদাতাদের আবারও গ্রেপ্তার করা হবে : ড. হাছান মাহমুদ
ঢাকা : বিএনপি নেতাদের উদ্দেশ্যে বনমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, হরতাল দিয়ে নৈরাজ্য সৃষ্টি করবেন না। আলোচনার দুয়ার খোলা আছে। আসুন আলোচনার মাধ্যমে সমাধানের পথ বের করি।আপনারা যতই হরতাল দেবেন, সরকার ততই কঠোর হবে। ফের যদি হরতাল দিয়ে নৈরাজ্য সৃষ্টি করেন, তবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে প্রয়োজনে আপনাদের সব শীর্ষ নেতাকে জেলে পাঠানো হবে।”জামায়াত ছাড়লে বিএনপির সঙ্গে আলোচনা: আইন প্রতিমন্ত্রী
ঢাকা ( ডেস্ক রিপোর্ট) : আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বিএনপি যদি জামায়াতের সঙ্গ ছাড়ে, তাহলে তাদের সঙ্গে আলাপ-আলোচনা হতে পারে এবং সেটা সফল হবে।
আজ মঙ্গলবার সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইন প্রতিমন্ত্রী এসব কথা বলেন। কামরুল ইসলাম বলেন, সমস্যা সমাধানের একমাত্র পথ আলোচনা। তবে সে আলোচনা হতে হবে নিঃশর্ত।
আজ মঙ্গলবার সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইন প্রতিমন্ত্রী এসব কথা বলেন। কামরুল ইসলাম বলেন, সমস্যা সমাধানের একমাত্র পথ আলোচনা। তবে সে আলোচনা হতে হবে নিঃশর্ত।
সোমবার, ২২ এপ্রিল, ২০১৩
নয়াপল্টনে গুলি-টিয়ার শেলে মিছিল ছত্রভঙ্গ: গাড়ি ভাঙচুর
নিউজডেস্ক : নয়াপল্টনে ফাঁকা গুলি ও টিয়ার শেল ছুঁড়ে মঙ্গল ও বুধবারের সমর্থনে বের হওয়া মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১১টার পর পুলিশ মিছিলটিতে গুলি চালায়। একই সঙ্গে কয়েকটি টিয়ারশেল ছোঁড়ে। এ ঘটনার জেরে নয়াপল্টন ও ফকিরাপুল পানির ট্যাঙ্কির কাছে কয়েকটি গাড়ি ভাঙচুর করে হরতাল সমর্থকরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় কাকরাইল থেকে ফকিরাপুল পর্যন্ত রাস্তায় যানচলাচল বন্ধ হয়ে যায়। রাস্তা হয়ে পড়ে জনশূন্য। বেলা ১২টা নাগাদ পরিস্থিতি শান্ত হয়ে এলে ফের যান চলাচল শুরু হয়। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
রবিবার, ২১ এপ্রিল, ২০১৩
মঙ্গলবার থেকে সারা দেশে টানা ৩৬ ঘণ্টার হরতাল
নিউজডেস্ক : শীর্ষ নেতাদের মুক্তি ও তাদের বিরুদ্ধে দয়ের মামলা প্রত্যাহারের দাবিতে আগামী মঙ্গলবার থেকে সারা দেশে টানা ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। রোববার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকের পর এক প্রেস ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এই ঘোষণা দেন। ঢাকার একটি আদালত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সাত নেতার জামিন আবেদন নাকচ করার পরপরই হরতালের এই ঘোষণা আসে।
বিএনপির শীর্ষ ১০ নেতার জামিন আবেদনের শুনানি শেষ
ঢাকা : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এমপিসহ বিএনপির শীর্ষ ১০ নেতার জামিন আবেদনের শুনানি সকাল পৌনে ১১টায় শেষ হয়েছে।
এর আগে রবিবার সকাল ৯টা ৫৫ মিনিটে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ১০ নেতার পক্ষে ৭টি মামলায় জামিনের জন্য করা ১৯টি আবেদনের ওপর শুনানি শুরু হয়। এ বিষয়ে আদালত পরে আদেশ দেবেন বলে জানা গেছে।
এর আগে রবিবার সকাল ৯টা ৫৫ মিনিটে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ১০ নেতার পক্ষে ৭টি মামলায় জামিনের জন্য করা ১৯টি আবেদনের ওপর শুনানি শুরু হয়। এ বিষয়ে আদালত পরে আদেশ দেবেন বলে জানা গেছে।
শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৩
হেফাজতকে আর সুযোগ দেবে না আওয়ামীলীগ
নিউজডেস্ক : তেরো দফা দাবি নিয়ে আন্দোলনরত হেফাজতে ইসলামকে দ্বিতীয় বার ঢাকায় জড়ো হওয়ার সুযোগ দেবে না আওয়ামী লীগ। ক্ষমতাসীনরা মনে করছে, হেফাজতের গত ৬ এপ্রিলের লংমার্চকে ঘিরে বড় ধরনের নাশকতা, নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা ছিল। সরকারের সতর্কতার কারণে ষড়যন্ত্রকারীরা সফল হতে পারে নি। তাই আগামী ৫ মে ঢাকা অবরোধ কর্মসূচি পালনের মাধ্যমে হেফাজতকে দ্বিতীয় বার ঢাকায় আসার সুযোগ দেওয়া ঠিক হবে না।
নির্বাচন নিয়ে আলোচনা করতে হলে শর্তহীনভাবে আসতে হবে : তথ্যমন্ত্রী
নিউজডেস্ক : বিরোধী দলকে নির্বাচন নিয়ে আলোচনা করতে হলে শর্তহীনভাবে আসতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শুক্রবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, “যারা পরীক্ষার মধ্যে হরতাল দেয়, ফিসপ্লেট খুলে ট্রেনের ঘুমন্ত মানুষ হত্যা করে, বাসে-ট্রাকে আগুন দিয়ে মানুষ খুন করে, তারা দেশপ্রেমিক নয়, তারা অপরাধী।
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৩
ক্ষমতায় যাওয়ার জন্যে বিরোধী দল উন্মাদ হয়ে গেছে- প্রধানমন্ত্রী
ঢাকা : আওয়ামী লীগ সভাপনেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতায় যাওয়ার জন্যে উন্মাদ হয়ে গেছে বিরোধী দল। তারা মানুষ হত্যা করছে, রেললাইন উপড়ে ফেলছে, বিদ্যুৎ কেন্দ্র-গাড়ি পোড়াচ্ছে। তারা যা করছে তা কোনো সুস্থ মানুষ করতে পারে না।
আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান বিরোধী দল বিএনপিকে উদ্দেশ করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান বিরোধী দল বিএনপিকে উদ্দেশ করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সম্মেলন করবে ‘রুখে দাঁড়াও বাংলাদেশ’
ঢাকা: দেশের খ্যাতনামা শিক্ষাবিদ, গণমাধ্যম ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বুদ্ধিজীবীদের অংশগ্রহণে জাতীয় সম্মেলনের ডাক দিয়েছে নাগরিক সমাজের প্রতিনিধিদের সংগঠন “রুখে দাঁড়াও বাংলাদেশ।“ ২০ এপ্রিল শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করাসহ বিভিন্ন দাবিতে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।।
বুধবার, ১৭ এপ্রিল, ২০১৩
রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আরব রাষ্ট্রদূতদের সঙ্গে খালেদার বৈঠক
নিউজডেস্ক : আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে আরব বিশ্বের ১০ দেশের কূটনৈতিকদের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। বুধবার রাত পৌনে ৯টায় গুলশাল কার্যালয়ে বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে ঢাকাস্থ ১০টি মুসলিম দেশের রাষ্ট্রদূতরা দেখা করতে এলে এসব কথা হয়।
বিএনপি হরতাল দিয়ে জনসমর্থন নষ্ট করতে চান না, তারা বাস্তবমুখী হয়েছেন : সৈয়দ আশরাফ
ঢাকা : সংঘাতের পথ পরিহার করে নির্বাচনের আগে আলোচনার জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। বুধবার সকালে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, “আলোচনার মাধ্যমেই সমস্যা সমাধান হবে।
মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৩
নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেশকে রক্ষা করুন - এমকে আনোয়ার
ঢাকা : সরকার স্বৈরাচারী কায়দায় বিরোধীদলের নেতাকর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে। এ জন্য প্রধানমন্ত্রীকে জনতার আদালতে বিচার করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আর সময় বেশি পাবেন না। দেশের মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছে। প্রতিটি ঘরে প্রতিবাদ, দুর্গ গড়ে উঠেছে। আপনি কোনোভাবেই এই প্রতিরোধকে সংবাদপত্রকে রিমান্ড, মামলা দিয়ে প্রতিহত করতে পারবেন না।’
তিনি বলেন, ‘আর সময় বেশি পাবেন না। দেশের মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছে। প্রতিটি ঘরে প্রতিবাদ, দুর্গ গড়ে উঠেছে। আপনি কোনোভাবেই এই প্রতিরোধকে সংবাদপত্রকে রিমান্ড, মামলা দিয়ে প্রতিহত করতে পারবেন না।’
সোমবার, ১৫ এপ্রিল, ২০১৩
জামায়াত নিষিদ্ধ সময়ের ব্যাপার মাত্র : আইন প্রতিমন্ত্রী
নিউজডেস্ক : জামায়াত নিষিদ্ধ করা সময়ের ব্যাপার মাত্র। যথাযথ আইন প্রক্রিয়ার মাধ্যমেই জামায়াত নিষিদ্ধ করা হবে বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, “জামায়াত নিষিদ্ধ এখন সময়সাপেক্ষ ব্যাপার মাত্র। আপনারা অপেক্ষা করুন, দেখতে পাবেন।” সোমবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে অ্যাডভোকেট কামরুল ইসলাম ঢাকা মহানগর ১৪ দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ সব কথা বলেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের বাসা লক্ষ করে ককটেল ছোড়ার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
জামায়াত কোন রাজনৈতিক দল নয়: এরশাদ
নিউজডেস্ক : ‘জামায়াত কোনো রাজনৈতিক দল নয়’ বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। সোমবার বিকেলে কমিটির সভাপতি এম ইদ্রিস আলী সাংবাদিকদের এতথ্য জানান। কমিটি সভাপতি আরো বলেন, “এরশাদ সাহেব বলেছেন, ইসলামবিরোধী কর্মকাণ্ড করে জামায়াত।”
রবিবার, ১৪ এপ্রিল, ২০১৩
জাসাসের বর্ষবরণে খালেদা
নিউজডেস্ক: রাজধানীর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। রোববার সন্ধ্যা ৬টায় তিনি এখানে এসে পৌঁছান। এখানে জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ব্যবস্থাপনায় বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। জানা গেছে, রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বর্ষবরণ অনুষ্ঠান আয়োজনের অনুমতি না পাওয়ায় তা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে করার সিদ্ধান্ত নেয় বলে বিএনপি সূত্র জানায়।
শনিবার, ১৩ এপ্রিল, ২০১৩
টিআইবির রূপরেখা নিয়ে সংসদে আলোচনা হতে পারে: কামরুল
নিউজডেস্ক : আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যে রূপরেখা দিয়েছে তার আলোকে সংসদে আলোচনা হতে পারে। এ বিষয়ে আলোচনা করতে বিএনপিকে সংসদে আসার আহ্বান জানান তিনি। শনিবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। এছাড়া বিএনপি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে তাদের মতামতও পেশ করতে পারে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
তত্ত্ববধায়ক ইস্যু ছাড়া সরকারের সঙ্গে আলোচনা নয়: মোশাররফ
নিউজডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, তত্ত্বাবধায়ক ইস্যু ছাড়া সরকারের সঙ্গে কোনো আলোচনায় বসব না। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপি আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে টিআইবি’র শুক্রবারের প্রস্তাব তুলে ধরে তিনি বলেন, “টিআইবিও দুই নেত্রী মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে। কিন্তু বর্তমানে দেশে আলোচনার কোন পরিবেশ নেই।
বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে এরশাদের চিঠি
ঢাকা, ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে আলোচনায় বসার জন্য আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছেন। মঙ্গলবার রাতে প্রতিনিধির মাধ্যমে দুই নেত্রীর বাসভবনে এ চিঠি পৌছে দেওয়া হয়েছে বলে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
বুধবার, ১০ এপ্রিল, ২০১৩
জেলে নেওয়া সমাধানের সঠিক পথ নয়: দুদু
ঢাকা : নিউজডেস্ক : সরকার মনে করছে, শীর্ষ নেতাদের জেলে নিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু এটা সমস্যা সমাধানের সঠিক পথ নয়। সরকারের উচিত আমাদের দাবি মেনে নেওয়া। তা হলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এ মন্তব্য বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুর। ১৮ দলীয় জোটের ডাকা টানা ৩৬ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন বুধবার সকাল সাড়ে ন’টার পরসংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
রাতে বিএনপি-র স্থায়ী কমিটির বৈঠক
ডেস্ক রিপোর্ট : দলের বেশিরভাগ শীর্ষ নেতা কারাবন্দির প্রেক্ষাপটে
আন্দোলনের পরবর্তী কর্মসূচি নির্ধারণে সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয়
স্থায়ী কমিটি বৈঠক ডেকেছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম
খালেদা জিয়া।
বুধবার রাত সাড়ে ৮টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে
বলে সূত্রে জানা গেছে
গুলশান কার্যালয় সূত্র জানায়, ‘স্থায়ী কমিটির সদস্য ছাড়াও রাতের বৈঠকে
বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা অংশ নিবেন। বৈঠকে দেশের সর্বশেষ রাজনৈতিক
পরিস্থিতি, আন্দোলন পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হবে।’
এছাড়া আগামী সপ্তাহে ১৮ দলীয় জোটের সম্ভাব্য টানা দুদিনের হরতাল বিষয়ে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানা গেছে।
বিক্ষিপ্ত মিছিল ও বোমাবাজির মধ্যে ১৮ দলীয় হরতালের দ্বিতীয় দিন চলছে
ডেস্ক রিপোর্ট: বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের টানা ৩৬ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন শুরু হয়েছে কড়া নিরাপত্তার মধ্যে। হরতালে বিশৃঙ্খলা এড়াতে পুলিশ ও র্যাব সদস্যদের বুধবার সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়েছেন। সকাল থেকে বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে বিক্ষিপ্ত মিছিল ও বোমাবাজির খবর পাওয়া গেছে। হরতালের প্রথম দিনের মতো বুধবারও দিনের শুরুতেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বিএনপি কর্মীরা। নিতাইগঞ্জে এই সংঘর্ষে আহত হয়েছেন কয়েকজন।
মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৩
আ.লীগ কেন্দ্রীয় কার্যালয়ের পাশে বিস্ফোরণ
ঢাকা: আঠারো দলীয় জোটের ডাকা মঙ্গলবারের হরতাল চলাকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের পাশে পরপর দু’টি শক্তিশালী ককটেল বিস্ফোরিত হয়েছে। ধারণা করা হচ্ছে, পার্শ্ববর্তী কোনো ভবনের ছাদ থেকে ককটেল দু’টি ছোড়া হয়েছে। একটি ককটেল বিস্ফোরণের পর লোকজন বিস্ফোরণের স্থানে ছুটে আসলে তাদের লক্ষ্য করে আরেকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তারা ধারণা করছেন, ওই রাস্তার ১৬ নম্বর ভবন ‘স্পোর্টস বাজার’ থেকে ককটেল দু’টি ছোড়া হয়েছে। এ মুহূর্তে নেতা-কর্মীরা নয়তলা ভবনটির কলাপসিবল গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছেন ও ভাঙচুরের চেষ্টা করছেন।
১৮ দলের হরতাল : মিছিল-সমাবেশ, গাড়ি ভাংচুর-আগুন
চট্টগ্রাম: কঠোর নিরাপত্তায় মিছিল-সমাবেশের মধ্য দিয়ে চলছে বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতাল। হরতাল শুরুর পর সকালে নগরীর ওয়াসা মোড়ে একটি সিএনজি অটোটেম্পুতে আগুন ধরিয়ে দেয় মহিলা দলের নেতাকর্মীরা। এছাড়া তারা কাজির দেউড়ি এলাকায়ও গাড়ি ভাংচুর করেছে। এর বাইরে নগরী কিংবা জেলায় আর কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। টানা ৩৬ ঘণ্টার হরতালের প্রথম দিনে মঙ্গলবার ভোর থেকে নগরীর নাসিমন ভবনসহ আশপাশের এলাকা কার্যত দখলে নিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। এসব এলাকা দিয়ে রিক্সা ছাড়া অন্য কোন যানবাহন চলছে না। একই অবস্থা বহদ্দারহাট, রাহাত্তারপুলসহ আশপাশের এলাকায়ও। সেখানে বিএনপি নেতাকর্মীদের মিছিল-সমাবেশ চলছে। নামিন ভবন এলাকায় নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, নগর বিএনপির সহ-সভাপতি শামসুল আলম এবং চকবাজার ও কাজির দেউড়ি এলাকায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন, রাহাত্তারপুলসহ আশপাশের এলাকায় নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা.শাহাদাৎ হোসেন নেতৃত্ব দিচ্ছেন।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে নিয়ে টানা হ্যাঁচড়া
ঘটনার পরপরই সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশ আজ পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। গণতন্ত্র আজ পুলিশের বুটের নিচে। বাংলাদেশ আজ কারাগার, খালেদা জিয়া ও অল্প কিছু নেতাকর্মী বাদে বিরোধী দলের বেশিরভাগ নেতাকর্মীই এখন জেলে।
সরকারের ফ্যাসিবাদী আচরণ তীব্র থেকে
তীব্রতর হচ্ছে। প্রতিটি মুহূর্তে নেতাকর্মীরা নির্যাতনের শিকার হচ্ছেন। এ
সরকারের হাতে গণতন্ত্র নিরাপদ নয়। বিরোধী দলের কর্মসূচি চলছে, চলবে।
পুলিশের টানা হ্যাঁচড়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করে একে ন্যাক্কারজনক বলে অভিহিত করে তীব্র নিন্দা প্রকাশ করেন তিনি।
পুলিশের টানা হ্যাঁচড়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করে একে ন্যাক্কারজনক বলে অভিহিত করে তীব্র নিন্দা প্রকাশ করেন তিনি।
বৃহস্পতিবার হরতাল ডেকেছে ছাত্রশিবির
সারা দেশে আগামী বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ইসলামী ছাত্রশিবির। এ তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্রীয় শিবিরের সহিত্য সম্পাদক ইয়াছিন আরাফাত।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. দেলাওয়ার হোসেনকে রিমান্ডের নামে
অজ্ঞাত স্থানে নিয়ে নির্যাতনের প্রতিবাদ ও তাঁর মুক্তির দাবিতে এ হরতাল
আহ্বান করা হয়েছে। গত ৩১ মার্চ রাজধানীর শ্যামলী এলাকা থেকে দেলাওয়ার
হোসেনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার, ৭ এপ্রিল, ২০১৩
৩৬ ঘণ্টা হরতালের ডাক দিল বিএনপিসহ ১৮ দল
ঢাকা, ডেস্ক রিপোর্ট: ৯ এপ্রিল সকাল ৬টা থেকে ১০ এপ্রিল সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ৩৬ ঘণ্টা
হরতালের ডাক দিয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম
আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাসসহ গ্রেপ্তারকৃত
সকল দলীয় নেতাকর্মীদের মুক্তি, তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহালের দাবিসহ
বিভিন্ন দাবিতে এ হরতাল ডাকা হল।
গণজাগরণ মঞ্চের হরতাল বিরোধী মিছিল শুরু
ঢাকা, ৮ এপ্রিল : হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল প্রতিরোধে গণজাগরণ মঞ্চের পতাকা মিছিল শুরু হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় শাহবাগের প্রজন্ম চত্বর থেকে মিছিলটি শুরু হয়। শেরাটন মোড় হয়ে মিছিলটি শহীদ মিনারে যাওয়ার কথা রয়েছে।মিছিলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারসহ বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন।
হেফাজতে ইসলামের হরতাল চলছে: সড়ক অবরোধ, মিছিল
ঢাকা, ৮ এপ্রিল: লংমার্চে
আসতে বাধা, ব্লগে আল্লাহ, নবী মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তিকারীদের
সর্বোচ্চ শাস্তির দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা সোমবারের
সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
হরতালের সমর্থনে আজ সোমবার সকালে রাজধানীর রায়েরবাগ এলাকায় মিছিলের চেষ্টা
করেছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। তবে পুলিশের বাধায় খুব বেশি দূর যেতে
পারেনি মিছিলটি।
এতে সদস্যতা:
মন্তব্যসমূহ (Atom)




































