মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৩

স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করছেন দেশের মানুষ : শামসুজ্জামান দুদু

ঢাকা : সারাদেশে শান্তিপূর্ণ ও স্বত:স্ফূর্তভাবে জনগণ হরতাল পালন করছেন উল্লেখ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেছেন, ক্ষমতাসীন দলের নেতা ও মন্ত্রীরা আইয়ুব খান ও ইয়াহিয়ার ভাষায় কথা বলছেন। মঙ্গলবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন ।

জামায়াত ছাড়লে বিএনপির সঙ্গে আলোচনা: আইন প্রতিমন্ত্রী

ঢাকা ( ডেস্ক রিপোর্ট) : আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বিএনপি যদি জামায়াতের সঙ্গ ছাড়ে, তাহলে তাদের সঙ্গে আলাপ-আলোচনা হতে পারে এবং সেটা সফল হবে।
আজ মঙ্গলবার সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইন প্রতিমন্ত্রী এসব কথা বলেন। কামরুল ইসলাম বলেন, সমস্যা সমাধানের একমাত্র পথ আলোচনা। তবে সে আলোচনা হতে হবে নিঃশর্ত।

সোমবার, ২২ এপ্রিল, ২০১৩

নয়াপল্টনে গুলি-টিয়ার শেলে মিছিল ছত্রভঙ্গ: গাড়ি ভাঙচুর

নিউজডেস্ক : নয়াপল্টনে ফাঁকা গুলি ও টিয়ার শেল ছুঁড়ে মঙ্গল ও বুধবারের সমর্থনে বের হওয়া মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।   সোমবার বেলা সাড়ে ১১টার পর পুলিশ মিছিলটিতে গুলি চালায়। একই সঙ্গে কয়েকটি টিয়ারশেল ছোঁড়ে। এ ঘটনার জেরে নয়াপল্টন ও ফকিরাপুল পানির ট্যাঙ্কির কাছে কয়েকটি গাড়ি ভাঙচুর করে হরতাল সমর্থকরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় কাকরাইল থেকে ফকিরাপুল পর্যন্ত রাস্তায় যানচলাচল বন্ধ হয়ে যায়। রাস্তা হয়ে পড়ে জনশূন্য। বেলা ১২টা নাগাদ পরিস্থিতি শান্ত হয়ে এলে ফের যান চলাচল শুরু হয়। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

রবিবার, ২১ এপ্রিল, ২০১৩

মঙ্গলবার থেকে সারা দেশে টানা ৩৬ ঘণ্টার হরতাল

নিউজডেস্ক : শীর্ষ নেতাদের মুক্তি ও তাদের বিরুদ্ধে দয়ের মামলা প্রত্যাহারের দাবিতে আগামী মঙ্গলবার থেকে সারা দেশে টানা ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। রোববার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকের পর এক প্রেস ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এই ঘোষণা দেন।  ঢাকার একটি আদালত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সাত নেতার জামিন আবেদন নাকচ করার পরপরই হরতালের এই ঘোষণা আসে।

বিএনপির শীর্ষ ১০ নেতার জামিন আবেদনের শুনানি শেষ

ঢাকা : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এমপিসহ বিএনপির শীর্ষ ১০ নেতার জামিন আবেদনের শুনানি সকাল পৌনে ১১টায় শেষ হয়েছে।
এর আগে রবিবার সকাল ৯টা ৫৫ মিনিটে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ১০ নেতার পক্ষে ৭টি মামলায় জামিনের জন্য করা ১৯টি আবেদনের ওপর শুনানি শুরু হয়। এ বিষয়ে আদালত পরে আদেশ দেবেন বলে জানা গেছে।

শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৩

হেফাজতকে আর সুযোগ দেবে না আওয়ামীলীগ

নিউজডেস্ক : তেরো দফা দাবি নিয়ে আন্দোলনরত হেফাজতে ইসলামকে দ্বিতীয় বার ঢাকায় জড়ো হওয়ার সুযোগ দেবে না আওয়ামী লীগ। ক্ষমতাসীনরা মনে করছে, হেফাজতের গত ৬ এপ্রিলের লংমার্চকে ঘিরে বড় ধরনের নাশকতা, নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা ছিল। সরকারের সতর্কতার কারণে ষড়যন্ত্রকারীরা সফল হতে পারে নি। তাই আগামী ৫ মে ঢাকা অবরোধ কর্মসূচি পালনের মাধ্যমে হেফাজতকে দ্বিতীয় বার ঢাকায় আসার সুযোগ দেওয়া ঠিক হবে না।

নির্বাচন নিয়ে আলোচনা করতে হলে শর্তহীনভাবে আসতে হবে : তথ্যমন্ত্রী

নিউজডেস্ক : বিরোধী দলকে নির্বাচন নিয়ে আলোচনা করতে হলে শর্তহীনভাবে আসতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শুক্রবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, “যারা পরীক্ষার মধ্যে হরতাল দেয়, ফিসপ্লেট খুলে ট্রেনের ঘুমন্ত মানুষ হত্যা করে, বাসে-ট্রাকে আগুন দিয়ে মানুষ খুন করে, তারা দেশপ্রেমিক নয়, তারা অপরাধী।