মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৩

মহিলারা ‘নেত্রী’র মতো চলুন: আহমদ শফী

নিউজডেস্ক : প্রধানমন্ত্রীর মতো নারীদের পর্দা মেনে চলার আহ্বান জানিয়ছেন হেফাজতে ইসলাম নেতা শাহ আহমেদ শফী। মঙ্গলবার বগুড়ায় হেফাজতে ইসলামের শানে রেসালত মহাসম্মেলনে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে বলেন, “নেত্রী আপনি যেভাবে চলাফেরা করেন, নারীদেরও সেভাবে চলাফেরা করতে বলুন। “নাস্তিক্যবাদীদের এদেশ থেকে তাড়াতে হবে। নাস্তিক্যবাদীরা এদেশে থাকতে পারবে না। এটা আস্তিক্যবাদীদের দেশ, নাস্তিক্যবাদীদের নয়,” বলেন শফী। শফী আরো বলেন, “সরকার ও নেত্রীকে বলছি- আস্তিক্যবাদে বিশ্বাস ও তওবা করে হেফাজতের ১৩ দফা দাবি মেনে নেন। দাবি মেনে নিয়ে ঘোষণা দিতে হবে।”

আশা করছি প্রধানমন্ত্রীও সাড়া দেবেন: খালেদা

নিউজডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, তিনি যেভাবে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে হরতাল প্রত্যাহার করেছেন, প্রধানমন্ত্রীও সেভাবে সাড়া দিয়ে নির্দলীয় সরকারের দাবি মেনে নেবেন। মঙ্গলবার এক বিবৃতিতে হরতাল স্থগিতের ঘোষণার পাশাপাশি এ আহ্বান জানান তিনি। খালেদা বলেন, “প্রধানমন্ত্রীর আহ্বানে আমরা যেভাবে সাড়া দিয়েছি, আমরা আশা করছি- জাতির বৃহত্তর স্বার্থে প্রধানমন্ত্রীও সেভাবেই আমাদের আহ্বানে সাড়া দেবেন।

সোমবার, ২৯ এপ্রিল, ২০১৩

প্রধানমন্ত্রীর কাছে ভিড়তে পারলেন না মুরাদ জং

ডেস্ক রিপোর্ট : বেশ কয়েকবার চেষ্টা করেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ঘেঁষতে পারেননি সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং মুরাদ, সাভারে ধসে পড়া ভবনের মালিক সোহেল রানার ‘মদদদাতা’ হিসেবে গণমাধ্যমে সমালোচিত যিনি। ভবন ধসে আহত এবং ধ্বংসস্তূপে উদ্ধার কার্যক্রম দেখতে সোমবার সাভার যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে তিনি আহতদের দেখতে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে মুরাদ আগে থেকে বসে থাকলেও প্রধানমন্ত্রীর সঙ্গে ঢুকতে পারেননি। প্রধানমন্ত্রী ঢোকার পর নিরাপত্তাকর্মীরা হাসপাতালের নিচতলার ফটক আটকে দেয়। ফলে বাইরে থেকে যান মুরাদ জং।

রবিবার, ২৮ এপ্রিল, ২০১৩

সাগর-রুনি হত্যার বিচার দাবিতে সোমবার কর্মসূচি স্থগিত

ঢাকা : সাভারের রানা প্লাজা ধসে বিপুলসংখ্যক মানুষ হতাহতের ঘটনায় সারা দেশে শোকের আবহ বিরাজ করছে। ভয়াবহ এই ঘটনার চিত্র দেশবাসীর সামনে তুলে ধরতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ডিআরইউ সদস্যরা দিন-রাত কাজ করছেন। এই পরিস্থিতিতে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনী হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার এবং বিচারের দাবিতে সোমবার পূর্বঘোষিত প্রতিবাদ সমাবেশ স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৩

হরতালের নির্দেশদাতাদের আবারও গ্রেপ্তার করা হবে : ড. হাছান মাহমুদ

ঢাকা : বিএনপি নেতাদের উদ্দেশ্যে বনমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, হরতাল দিয়ে নৈরাজ্য সৃষ্টি করবেন না। আলোচনার দুয়ার খোলা আছে। আসুন আলোচনার মাধ্যমে সমাধানের পথ বের করি।আপনারা যতই হরতাল দেবেন, সরকার ততই কঠোর হবে। ফের যদি হরতাল দিয়ে নৈরাজ্য সৃষ্টি করেন, তবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে প্রয়োজনে আপনাদের সব শীর্ষ নেতাকে জেলে পাঠানো হবে।”

স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করছেন দেশের মানুষ : শামসুজ্জামান দুদু

ঢাকা : সারাদেশে শান্তিপূর্ণ ও স্বত:স্ফূর্তভাবে জনগণ হরতাল পালন করছেন উল্লেখ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেছেন, ক্ষমতাসীন দলের নেতা ও মন্ত্রীরা আইয়ুব খান ও ইয়াহিয়ার ভাষায় কথা বলছেন। মঙ্গলবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন ।

জামায়াত ছাড়লে বিএনপির সঙ্গে আলোচনা: আইন প্রতিমন্ত্রী

ঢাকা ( ডেস্ক রিপোর্ট) : আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বিএনপি যদি জামায়াতের সঙ্গ ছাড়ে, তাহলে তাদের সঙ্গে আলাপ-আলোচনা হতে পারে এবং সেটা সফল হবে।
আজ মঙ্গলবার সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইন প্রতিমন্ত্রী এসব কথা বলেন। কামরুল ইসলাম বলেন, সমস্যা সমাধানের একমাত্র পথ আলোচনা। তবে সে আলোচনা হতে হবে নিঃশর্ত।